জেলা সংবাদবিশেষ সংবাদশিক্ষা

ফেনী জেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলোনীয়া হাই স্কুল

বিশেষ প্রতিনিধি-

 ফেনী জেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নির্বাচিত হয়েছে দাগনভূঞা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলোনীয়া হাই স্কুল। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দাগনভূঞা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে মনোনীত হওয়ার পর ফেনী জেলাতেও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিলোনীয়া হাই স্কুল । ২৫ই মে জেলা শিক্ষা শিক্ষা অফিসরে প্রেরিত চিঠির মাধ্যমে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ।

ফেনী জেলার সব খবর সবার আগে, Capture ২২২২

উপজেলা ও জেলা পর্যায়ের বিচারকগন বিদ্যালয়ের শিক্ষার মানের ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত,শিক্ষকদের যোগ্যতা মানের গড়, ভৌত অবকাঠামো সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, প্রাত্যহিক সমাবেশ ও জাতীয় দিবস সমূহ উদযাপন, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগনের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, আধুনিক মানের গ্রন্থাগার ও বিজ্ঞানাগার স্থাপন, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার,পঠন পাঠনের নিয়মানুবর্তিতা, খেলাধূলা ও সহপাঠ শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পরিবেশ, স্কাউট ও গার্লস গাইড প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক সৌন্দর্য বৃদ্ধি,আইসিটিতে অগ্রগামী,, সেন্টার পরীক্ষা গুলো সঠিকভাবে দায়িত্ব পালণ, এসব মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফেনী জেলায় “শ্রেষ্ঠ বিদ্যাপীঠ” ঘোষণা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ বিদ্যাপীঠ” মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জায়লস্কর ইউনিয়ের পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সকল শুভানুধ্যায়ী, সুপ্রিয় ছাত্র- ছাত্রীবৃন্দ সকলকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় আগামীতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরি দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বদায় চেষ্টা ছিল অত্র বিদ্যায়লকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং উপজেলা ও জেলাতে সুনাম অর্জন করতে পারে । আজ তা বাস্তবায়ন হলো।

তিনি বিদ্যালয়ের অর্জিত ফেনী জেলাতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নির্বাচিত হওয়ায় সকল শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান। এবং উপজেলা ও জেলা শিক্ষা অফিস সহ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button