দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুর আলম খাঁন সম্পাদক এমাম হোসেন নির্বাচিত

দাগনভূঞা প্রতিনিধি
ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৩ সালের কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ ঐক্যবদ্ধ কমিটি গঠিত হয়।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের দাগনভূঞা প্রতিনিধি নূরুল আলম খাঁনকে সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি এমাম হোসেন এমামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক খবরপত্র), সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দৈনিক আমাদের নতুন সময়), সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধক্ষ্য মোহাম্মদ হোসেন (দৈনিক স্বাধীন মত), আমির হোসেন বিজয় দপ্তর ও প্রচার সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ.টি.এম আজহারুল ইসলাম (দৈনিক ফেনীর সময়)।
কার্য নির্বাহী সদস্য পদে মোঃ ইয়াসীন সুমন (দৈনিক ইনকিলাব), এম.এ.তাহের পন্ডিত (দৈনিক সংগ্রাম), সিরাজ উদ্দিন দুলাল ( দৈনিক ভোরের কাগজ), ইমাম হাছান কচি (দৈনিক সমকাল), মোঃ আলমগীর ননী (দৈনিক যায়যায়দিন), মোঃ ইয়াছিন করিম রনি (দ্য নিউ নেশন), এম.এম.রহমান সোহেল (দৈনিক মানবকন্ঠ), আহমেদ হিমেল (দৈনিক স্বাধীন বাংলা) ও মোঃ ইউছুফ আল হারুনী (দৈনিক বাংলাদেশ সময়)।




