জেলা সংবাদদাগনভূঞালাইফস্টাইল

জায়লস্করে কোডেক (এনজিও) এর উদ্যোগে কম্বল বিতরন

দাগনভূঞা প্রতিনিধি

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর উদ্যোগে দাগনভূঞা উপজেলার  জায়লস্কর  শাখার অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ফেনী জেলার সব খবর সবার আগে, Picsart 23 01 18 14 19 19 028

বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) সকালে সংস্থাটির উপ পরিচালক শেখ রেজোয়ান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া

উক্ত বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, দাগনভূঞা থানার এ এস আই মোঃ আবু ইউসুফ ,স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোঃ আবদুল হাকিম, জোনাল ব্যবস্থাপক শহিদুল ইসলাম শামীম, এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক ও মোঃ শামীম।

এসময় প্রতি বছরের মতো এবারও কোডেক জায়লস্কর শাখার সদস্যদের মাঝ থেকে যে সকল সদস্য তুলনামূলক দরিদ্র এবং অসহায় তাদের মধ্য থেকে ১০০ জন সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button