
দাগনভূঞা প্রতিনিধি-
ফেনীর দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা বাজারে উপজেলা প্রশাসন দাগনভূঞা ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

১৭ আগষ্ট (বৃহস্পতিবার )দাগনভুঞা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মতে, মেসার্স রূপালী কেমিক্যালস, মোল্লাঘাটা বাজার, দাগনভূঞা কে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।
অভিযানে মেসার্স রূপালী কেমিক্যালস, মোল্লাঘাটা বাজার, দাগনভূঞা, ফেনী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন মশার কয়েল পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বিভিন্ন নামে (হর্স পাওয়ার, কিং, সততা ও হর্স নিমপাতা) মশার কয়েল উৎপাদন বিক্রিয়/বিতরণ দায়ে এ জরিমানা করা হয়।




