জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৪ইং সনের কার্যকরী কমিটির অভিষেক

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৪ ইং সনের নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে

সোমবার (১১মার্চ) দুপুরে দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে স্টার রেডিসন মিলনায়তনে এ জমকালো অভিষেকের আয়োজন করা হয়।

ফেনী জেলার সব খবর সবার আগে, IMG 20240311 125733

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি  মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।

ফেনী জেলার সব খবর সবার আগে, IMG 20240311 125746

প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইয়াছিন করিম রনির সঞ্চালনায় বক্তব্য দেন সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সময় টিভির ব্যুরো চিফ বখতিয়ার ইসলাম মুন্না, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম খান, সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ মেজবাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব অভিষেক কমিটির আহ্বায়ক এম এ তাহের।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের  সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button