জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞাতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত

দাগনভূঞা প্রতিনিধি

গতকাল (২৭/০৩/২০২২ইং তারিখ) সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময়ে দাগনভূঁঞা পৌরসভার উদরাজপুর সাকিনস্থ দাগনভূঁঞা থানার সামনে ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপর ১। মোঃ আজমীর হোসেন (২০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-বারাহিগোবিন্দ (মানিক মেম্বারের বাড়ী), ৬নং ওয়ার্ড, ৮নং জায়লস্কর ইউনিয়ন, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী, ২। আবুল খায়ের(৩৫), পিতা-সাঈদ আলী, সাং-রামচন্দ্রপুর, পোষ্ট-শ্রীপুর, থানা-চৌদ্দগ্রাম নামীয় ০২ জন শ্রমিক রাস্তার ডিভাইডারের কাজ করাকালীন সময়ে ট্রাকে চাপা দেয়।

ফেনী জেলার সব খবর সবার আগে, 275726343 517244599768721 3972448978540884439 n
মোঃ আজমীর হোসেন (২০)

ফেনী-ট-১১-০১৪৬ নাম্বারের ১টি ট্রাক নোয়াখালীর দিক থেকে বেপরোয়া গতিতে আসতেছিল । এসময় দাগনভূঞা থানার সামনে নির্মানাধীন ডিভাইডারের উপরে উঠিয়া তাহাদেরকে চাপা দেয়। এতে উক্ত ০২ শ্রমিক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।

 

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button