জেলা সংবাদদাগনভূঞামানবতা

ব্রেইন টিউমারে আক্রান্ত অনিকের পাশে দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন-

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের অনিকুর রহমান অনিকের পাশে দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন। সে গত আট মাস  আগ থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত।

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে অনিকে মায়ের হাতে তুলে দেন ৭০,০০০/- (সত্তর হাজার) টাকার আর্থিব অনুদান।

ফেনী জেলার সব খবর সবার আগে, 2

দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন এর যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন রিংকুর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামি লীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন হায়দায় ,স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন,সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুলহুদা সুমন ভূঞা ।

প্রধান অতিথি মামুনুর রশিদ মিলন তার বক্তব্যে বলেন সমাজে বিত্তবান ও দাগনভূঞা প্রবাসী ফাউন্ডনের মতো আরো যারা আছেন তারা যদি সামাজিক দায়িত্ব মনে করে  মানুষের পাশে দাাঁড়ান তাহলে কোন মানুষ অসহায় থাকবেন না। তাদের মানবিক সহযোগিতায় সমাজ ও দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে।

প্রাথমিকভাবে  ফেনী জেড.ইউ মডেল হাসপাতালের ডাঃ জামাল উদ্দিন রুমির  স্মরণাপন্ন হলে অনিকের মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে মনের সন্দেহ দুর করার লক্ষে  ঢাকায় ইবনেসিনা হাসপাতালের ডাঃ আফজাল মমিনকে দেখানোর পর তিনি  বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হয় যে মাথায় ব্রেন টিউমার ।

অনিকের বাবা আবুল কাশেম টিপু ছয় বছর আগে মারা যায়, মৃত্যর আগে ৭/৮ বছর তিনি দুর্ঘটনার আহত হয়ে মানবেতর জীবন যাপন করেন। বড়ভাই মানষিক প্রতিবন্ধি ও ভবঘুরে। মা ছাড়া পরিবারে আর কেউ নাই।

দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের আর্থিক অনুদান পেয়ে অনিক ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আবু সুফিয়ান এর সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন সদস্য হাসান উদ্দিন টিপু সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button