জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞায় পিতার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

দাগনভূঞা প্রতিনিধি :

 ডিস সংযোগের লাইন বন্ধ করে দেওয়ায় পিতার উপর অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ছেলে। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মোহাম্মদ রাহাত (১৪) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দাগনভূঞা থানার পুলিশ। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহাম্মদ রাহাত উপজেলার ওমরপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে ও স্থানীয় ওমরপুর চিশতিয়া হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র। স্থানীয় জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ডিস লাইনের সংযোগ বন্ধ করে দেয়ায় পরিবারের উপর অভিমান করে সকালে ছেলেটি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button