জেলা সংবাদপরশুরাম

ফেনী পরশুরামে ৮১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পরশুরাম প্রতিনিধি-

গতকাল পরশুরাম উপজেলায় চিথলিয়া  ইউনিয়নে  অভিযান চালিয়ে আবু বক্কর ছিদ্দিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পরশুরাম মডেল থানা পুলিশ । বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে চিথলিয়ার কুন্ডেরপাড় গ্রামে সাহেদের চায়ের দোকানের সামনে থেকে উক্ত আসামীকে আটক করে । এ সময় তার কাছ থেকে ৮১৫ (আট শত পনের) পিচ ইয়াবা পাওয়া যায়।

মাদক ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষস্পুকরনী গ্রামের হাফেজ আহম্মদ বাড়ীর হেদায়েতুল ইসলাম এর ছেলে তার মাতার নাম জোবেদা আক্তার।

আসামী আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে মাদক আইনের নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে পরশুরাম মডেল থানা পুলিশ।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button