উৎসবমুখর পরিবেশে দাগনভূঞায় মিন্টু নাসরিন ট্রাস্টের বৃত্তি অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধিঃ
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে দাগনভূঞায় ২০২৪ সালের মিন্টু নাসরিন ট্রাস্ট এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে নভেম্বর) সকাল সাড়ে দশটা একযোগে দাগনভূঞার পাঁচটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা লাইলী,দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন,দাগনভূঞা উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ,পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মোঃ জসিম উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক(প্রাথমিক) কামরুল হুদা,বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ কুদ্দুস প্রমুখ।
বৃত্তি পরিচালনা পর্ষদের সমন্বয়ক সৈয়দ ইয়াসিন সুমন বলেন,চলতি বছর পাঁচটি কেন্দ্রে এক হাজার সাতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্নে সহযোগিতা করায় ছাত্র,শিক্ষক,অভিভাবক ও বৃত্তি সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।এছাড়াও তিনি বৃত্তির পৃষ্ঠপোষক এফবিসিসিআই’র সভাপতি আবদুল আউয়াল মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




