
বিশেষ প্রতিনিধি
মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

২৮/০৩/২০২২ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আগামী ৩ কর্মদিবসের মধ্যে ডাকযোগে অথবা ই-মেইলে মাধ্যমে নতুন করে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত দেওয়ার জন্য আহ্বান করা হয়।




