ফেনী ফুলগাজীতে জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি, উদ্যোগ এবং চলমান সামাজিক সমস্যা মোকাবেলায় করনীয় বিষয়ে ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামে সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছেন জেলা তথ্য অফিস ।
স্থানীয় মহিলা ওয়ার্ড মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফুলগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম। সমাবেশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত থাকেন।
সমাবেশে বক্তারা সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা যথা মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা শেষে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতামুলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।




