
দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূইয়া সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ছোট মালিপুর আকু সর্দার বাড়ির বিবি ফাতেমা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে দাগনভূঞা থানার পুলিশ।

গতকাল (২৪ অক্টোবর) রাতে মা এবং মেয়ে জ্বিন সংক্রান্ত মানসিকতায় একে অপরকে রক্তাক্ত জখম করেন এবং ফাতেমা বেগমকে নিজ বাড়িতে মেয়েরা হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়। উক্ত ঘটনায় পরিবারের আরো ৩ জন আহত হয়। আহতরা হলেন রোকসানা আক্তার (৪০), খালেদা আক্তার (২৩). ফাহমুদা সুলতানা (১৭,)
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। একই পরিবারের একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়াকে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।
সোনাগাজী ও দাগনভূঞা এসপি সার্কেল মাশকুর রহমান জানান জ্বিনে আছর করে মৃত্যু ও হতাহতের বিষয়টি জানা গেলেও পুলিশ বিষযটি গুরুত্বসহকারে তদন্ত করছেন ।
এদিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় এবংআহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।




