দাগনভূঞায় আবদুল মজিদ নূরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার ভবনের উদ্বোধন –

দাগনভূঞা প্রতিনিধি-
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জেবুন্নাহার আবদুল মজিদ নূরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের উদ্বোধন হয়েছে।
বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তার মা ও বাবার নামে নিজস্ব অর্থায়নে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে; জে: (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক সাইফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সিলোনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, সিলোনিয়া আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।
জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সহধর্মিনী শাহানারা হোসেন ডেইজী।
উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, বর্তমান সরকার স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসাকেও সমমান দিয়েছে। সবধরনের সুযোগ-সুবিধা থাকায় মাদরাসার শিক্ষার্থীরা বর্তমানে ডাক্তার, প্রকৌশলী সবই হতে পারছে। তিনি নিজবাড়ির আঙ্গিনায় মাদরাসা গড়ে তোলার জন্য শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
২০২১ সালের ১৫ জানুয়ারি জেবুন্নাহার আবদুল মজিদ নূরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এক বছরের মধ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্মাণ কাজ শেষ হয়।




