অন্যান্যফেনীর খবর

ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে রেস্তোরা মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা –

ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে গতকাল বুধবার দুপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা রেস্তোরা মালিক সমিতি।

সংগঠনের সভাপতি মো: নুর নবী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক নুরুল আফছার কবির শাহজাদার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: হারুন অর রশীদ, মো: গোলাম নবী ও হাজী মো: ইলিয়াছ, যুগ্ম-সম্পাদক মো: হানিফ কিরণ ও মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল মানিক, সাংগঠনিক সম্পাদক একরামুল হক ফরহাদ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাশেদ, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য ফারুক আহম্মদ ভূঁইয়া, এম.এস হাছান জুয়েল ও আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত মেয়রকে সমিতির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button