ফেনীর খবরদাগনভূঞা

বাড়ীতে ফিরেছে আফরার লাশ, দাফন সম্পূর্ণ

দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর আফরার লাশ রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে বাড়ীতে নেওয়া হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। বাড়ীতে লাশ নেওয়ার পর তৈরী হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। তৈরী হয় স্বজন ও এলাকাবাসীর ভীড়।

ফেনী জেলার সব খবর সবার আগে, received 627886792220924

বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় শিশুটিকে।

নিহত মিফতাহুল মালিহা আফরা নেয়াজপুর গ্রামের বক্সওয়ালী ভূঞা বাড়ীর ওসমান গণির মেয়ে।

এদিকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম।

উল্লেখ্য, গত শনিবার সকালে ক্লাস চলাকালীন সময়ে পানি খাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয়ে নিখোঁজ হয় আফরা।

অনেক খোঁজাখুঁজির পর স্কুলের পেছনে কবরস্থানের ঝোপের ভেতর গাছের সঙ্গে লতা পেছানো অবস্থায় পাওয়া যায় আফরার নিথর দেহ।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান ঘটনাস্থলে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button