ফেনীর খবরআইন আদালতসোনাগাজী

মৃত্যুর কাছে হার মানলেন অর্জুন ভাদুড়ি।

সোনাগাজী প্রতিনিধি

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অর্জুন ভাদুড়ি। ১১দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।

গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরতর জখম করেন।ওই সময় ডাকাতরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালংকার লুট করে।

ফেনী জেলার সব খবর সবার আগে, FB IMG 1667152533386
আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।মাথায় জটিল অপরারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়।

অর্জুন ভাদুড়ির ভাতিজা মানিক ভাদুড়ি জানায় আইসিইউতে থাকা অবস্থায় তিনি হুদরোগে আক্রান্ত হলে শারিরিক অবস্থা জটিল আকার ধারন করে।শুক্রবার বিকালে  কিডনি ডায়ালেসিস করার পর তার শারিরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।পরে রাত ২ টার দিকে চিকিৎসরা তাকে মৃত ঘোষনা করেন।

ফেনী জেলার সব খবর সবার আগে, FB IMG 1668272285166

এদিকে  ব্যবসায়ী অর্জুন ভাদুরীর  মৃতদেহ সৎকারের জন্য গ্রামের বাড়িতে  নিয়ে আসলে  হাজার মানুষ তাকে শেষ নজর দেখতে আসেন। এবং সেখানে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।

সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, মানুষটি কতটুকু মিশুক এবং ভদ্র নম্র পরোপকারী হলে হাজার হাজার মানুষ তাকে দেখতে আসে তা নাদেখলে বুঝতে পারতাম না।
তিনি সহ স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের  দ্রুত গ্রেফতারের দাবী জানান প্রশাসনের কাছে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button