খেলাজেলা সংবাদদাগনভূঞাফুটবল

দাগনভূঞায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩ টায় আতাতুর্ক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামি লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ফেনী জেলার সব খবর সবার আগে, 281838591 5159183957494562 568122697054459729 n

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন  নিজ নিজ ইউনিয়নের পতাকা উত্তোলন করেন।

উক্ত খেলায় আট ইউনিয়নের ৮টি দল ও দাগনভূঞা পৌরসভা ১টি দল সহ সর্বমোট ৯টি দল অংশগ্রহণ করে। এসময় অংশগ্রহনকৃত সকল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button