জেলা সংবাদখেলা

ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে একক প্যানেল : ১১ জনই নতুন মুখ

শহর প্রতিনিধি

ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার কেবিএম জাহাঙ্গীরের নেতৃত্বে একক প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। একক প্যানেলে থাকা ৩১ সদস্যের মধ্যে একজন সহসভাপতি ১০জন নতুন সদস্যসহ মোট ১১ জনই নতুন মুখ।

ফেনী জেলার সব খবর সবার আগে, 289594363 3153725724884695 1977242152149817144 n

আগামী জুলাই ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে সোমবার (২০ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর রিটার্নিং কর্মকর্তা সজল কুমার দাস এর নিকট মনোনয়নপত্র জমা দেন একক প্যানেলের প্রার্থীরা।

মনোয়নপত্র যাঁরা জমা দিলেন, তারা হলেন, সহসভাপতি পদে কেবিএম জাহাঙ্গীর আলম, শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মজিবুল হক রিপন, সহসাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ডালিম। যুগ্মসম্পাদক পদে চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব আমজাদ হোসেন বিপ্লব।

সদস্য পদে মামুনুর রশিদ মিলন, আশ্রাফুল আলম গীটার, মো. আজম চৌধুরী, বাহার মিয়া, মো. জাফর উদ্দিন, গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, নুর উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান হাজারী (সজীব হাজারী), দীপক চন্দ্র নাথ, ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম শিপন, আবুল হাসেম, নাজিম উদ্দিন মজুমদার, হাছিনা আক্তার নিঝুম মঞ্জিলা আক্তার মিমি।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ফেনী জেলা ক্রীড়া সংস্থায় নতুন মুখ হিসেবে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেনসহসভাপতি পদে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদস্য পদেইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম স্বপন, হাছিনা আক্তার নিঝুম মঞ্জিলা আক্তার মিমি।

এর আগে বিগত ২০১৮ সালে গঠিত কমিটি থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হলেনসহসভাপতি গোলাম রাব্বানী, মহিনুর জাহান লাবনী, সহসাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক পদে সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য পদে সাইফুর রহমান, আলহাজ্ব হারুন রশীদ মজুমদার, আবদুল মোতালেব হুমায়ুন, নুরুল আফছার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার, বেগম শামীম আক্তার খাদিজা আক্তার খানম।

আগামী জুলাই নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য থাকলেও একক প্যানেল জমা হওয়ায় ভোট হচ্ছেনা। একইদিন বিকাল ৪টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একক প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য; তফসিল অনুযায়ী গত ২১ জুন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিন ছিল ,অদ্য ২২ জুন, বুধবার যাচাইবাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল ২৩ জুন বৃহস্পতিবার আপত্তি শুনানী হবে। ২৭ জুন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button