মেডিকেলে চান্স পাওয়া সুমি রায়ের পাশে দাঁড়িয়েছেন শুসেন শীল

দাগনভূঞা প্রতিনিধি-
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চান্স পায়, দরিদ্র পরিবারের মেধাবী সন্তান সুমি রায়, এতে যেমন আনন্দিত সুমির পরিবার ও তার পাড়া প্রতিবেশী, অপরদিকে আর্থিক ভাবে অভাব অনটনের কারনে অনেক সংঙ্কিত সুমি রায় ও তার পরিবার।
তার বাবা পরিমল রায় পেশায় পান বিক্রেতা, মা শিখা রানী রায় একজন গৃহীনি। দরিদ্র পরিবারের সন্তান হলেও পড়ালেখায় ছিল খুব মেধাবী । সে সিলোনীয়া হাই স্কুল থেকে এস.এস.সি তে (জি.পি.এ ফাইভ) ও ফেনী সরকারী কলেজ থেকে এইচ.এস.সি তে (জি.পি.এ ফাইভ) পেয়ে কৃতকার্য হয়।
শনিবার (৯ই এপ্রিল) বিকেলে সুমির সাথে দেখা আসেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল । এময় তিনি ব্যক্তিগত পক্ষথেকে তাকে আর্থিক সহযোগিতা ও ফুলেল শুভেচ্ছা জানান ।
আরো উপস্থিত ছিলেন জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, দাগনভূঞা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশীষ দত্ত, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, দৈনিক অজয় বাংলার সহ-সম্পাদক সাংবাদিক সুরঞ্জিত নাগ, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউছুপ, জায়লস্কর ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, ব্যাংক কর্মকর্তা তাপস মজুমদার, মজুমদার ফাউন্ডেশন নির্বাহী পরিচালক নয়ন মজুমদার, ০৪ নং ছাত্রলীগ সভাপতি তুষার মজুমদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন সুমি রায়ের মেডিকেলে ভর্তি সংক্রান্ত প্রাথমিক ব্যয় নির্বাহ করেন এবং পূর্ব হীরাপুর মজুমদার বাড়ির ,সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী ও মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু শুকলভ মজুমদার সুমি রায়ের মেডিকেলে পড়াশুনার যাবতীয় খরচ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

সাক্ষাৎ শেষে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল জয়রাধে সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন। এসময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সাধারণ সম্পাদক নিমাই মজুমদার ও মজুমদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নয়ন মজুমদার।




