জেলা সংবাদদাগনভূঞাবিশেষ সংবাদ
দাগনভূঞা আলাইয়ারপুরে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি

দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা পৌর এলাকার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস পিয়ন মোঃ মহিন উদ্দিন (৩২)কে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর ভাবে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ৪/৫ জন দূর্বৃত্ত।।
সোমবার রাত ৯টার দিকে বাড়ির দরজার থেকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে যায় । এসময় তার মুখ বেধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় ।

মহিনকে স্থানীয় লোকজন উদ্ধারকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মহিনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মহিনের হাতে, মুখের থুঁতনির নিচে এবং পীঠে ১০/১১ টা কোপ দিয়েছে দূর্বৃত্তরা।
মহিন উপজেলার আলাইয়ারপুর গ্রামের আহসান ড্রাইভারের বাড়ির আহসান ড্রাইভারের ভাতিজা।




