ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল পেলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি
ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড গুণী সম্মাননা পেয়েছেন। সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আসিসিবি) মিলনায়তনে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, জুরিবোর্ড প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও মিডিয়া অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক সায়েম সোবহান তানভীর।
দেশের ৬৪ জেলার গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচ ক্যাটাগরিতে ১১ জনকে বাছাই করে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ সম্মাননা স্মারক প্রদান করে।
সে হিসেবে ফেনীর এই প্রবীন সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ ৩০ (ত্রিশ) বছরেরও বেশি সময় ধরে তৃণমূল সাংবাদিকতায় কাজ করে চলেছেন। কর্মজীবনে দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভির ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
ফেনীর সংবাদ ডট কমের পক্ষ থেকে গুনী এই সাংবাদিকের প্রতি রহিল আন্তিরিক অভিনন্দন।




