দাগনভূঞায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূধর্ব-১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ মে) বিকালে আতার্তুক সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।

ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা ছিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।

উক্ত ফাইনাল খেলায় ইয়াকুবপুর ইউনিয়ন বনাম পৌরসভা একাদশ এর মধ্যকার খেলায় ইয়াকুবপুর ইউনিয়ন ৪-২ গোলে পৌরসভা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।




